1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১ তিনি আসছেন: স্বদেশেই জীবনের শেষ পরিণতির মুখোমুখি হতে! রাজশাহীতে ১১ দলীয় ঐক্য জোটের শোক র‍্যালি, জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ইসকনের রথযাত্রা চলাকালে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই সন্ত্রাস প্রতিরোধ দিবসে রাবির বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মিনি ম্যারাথন, ছাত্রলীগের সাবেক নেতাদের বিচারের দাবি রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু গোয়ালন্দতে জি এম চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চৌধুরী আব্দুল হামিদ একাডেমি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান পাঁচবিবিতে ২০২৫ ২৬ অর্থবছরে কৃষি পুনবাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় গাছ সহ উপকরণ বিতরণ। পাঁচবিবির আদিবাসী নারী ও শিক্ষার্থী পেল সেলাই মেশিন ও বাইসাইকেল

শিবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৬২৬ বার পঠিত

শিবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

মাহবুব খান (নরসিংদী) শিবপুর: নরসিংদীর শিবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আনিসুজ্জামান খোকন (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। শনিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কারারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসুজ্জামান খোকন নরসিংদীর রায়পুরা উপজেলার শাওরাতলী গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি কারার চর এলাকার থার্মেক্স গ্রুপের জেনারেটর অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের বোন জামাই মোঃ বোরহান উদ্দিন জানান, আনিসুজ্জামান খোকন শিবপুরের কারারচরে থার্মেক্স গ্রুপের জেনারেটর অপারেটর হিসেবে চাকরি করেন। সকালে বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে কারারচর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। উপস্থিত লোকজনের সহায়তায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর পৌনে একটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD