1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক খোলস বদলে অপরাধের পুরোনো সাম্রাজ্য পুনর্গঠনের অভিযোগ, দখল-চাঁদাবাজির আশঙ্কায় তটস্থ স্থানীয়রা রাজধানী ও বরগুনায় গভীর রাতে চার বাসে আগুন, জননিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা রৌমারীতে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার কসমেটিক সামগ্রী জব্দ দীপাবলির ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ মান্দায় মাদকের আসরে পুলিশের অভিযান: ১০ জন আটক উড়তে দেখেছে সবাই, পুড়তে দেখেনি কেউ! কাউনিয়ায় ৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, জাতীয় পরিসংখ্যান ও সমবায় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে সমবায় দিবস উদযাপন, সমিতি ১৭১টি দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পটিয়ায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে জরিমানা।

  • প্রকাশিতঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

 

 

মোঃ বেলাল হোসেন পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

 

চট্টগ্রামের পটিয়া উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে চড়া দামে কৃষকদের কাছে সার বিক্রি করার অপরাধে এক বিসিআইসি সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে পৌনে ৬টা পর্যন্ত পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ভট্টাচার্যহাট সংলগ্ন অইল্লারটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

জেলা এনএসআই, চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে ও সরাসরি অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়। পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা সহায়তা করেন।

 

অভিযান সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করার অপরাধে বিসিআইসি সার ডিলার মেসার্স হাজী মোহাম্মদ রফিকুল ইসলামের স্বত্বাধিকারী হাজী মোঃ রফিকুল ইসলামকে (৬৫) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

 

স্থানীয় কৃষক ও গোপন সূত্রে জানা যায়, ওই এলাকায় কয়েকজন খুচরা বিক্রেতা ও ডিলার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে সার বিক্রি করে আসছিলেন। কেজিপ্রতি নির্ধারিত ২৭ টাকার ইউরিয়া সার ৩২ থেকে ৩৫ টাকা, ২৭ টাকার টিএসপি (তিউনিসিয়া) সার ৪০ থেকে ৪৮ টাকা, ২১ টাকার ডিএপি সার ২৫ থেকে ৩০ টাকা এবং ২০ টাকার এমওপি সার ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করা হচ্ছিল।

 

কৃষকদের এমন অভিযোগের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম কার্যালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়।

 

পরবর্তীতে এনএসআই-এর সার্বিক নজরদারি ও অংশগ্রহণে অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়।

 

জনস্বার্থে ও কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD