1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার রাজবাড়ীতে ২১ পদক প্রাপ্ত শিল্পী মনসুর উল করিমের জন্মবার্ষিকী পালিত

শেরপুরে তিন শতাধিক নেতাকর্মী দেখলেন ‘মুজিব একটি জাতির রূপকার’। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৬১ বার পঠিত

শেরপুরে তিন শতাধিক নেতাকর্মী দেখলেন ‘মুজিব একটি জাতির রূপকার’

মোঃআমিনুল ইসলাম , শেরপুর প্রতিনিধি ।

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখতে হলে দর্শকের সংখ্যা বাড়ছে। আজ শনিবার (২১ অক্টোবর) জেলা আওয়ামী লীগের সভাপতি ও মহান জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক তিন শতাধিক নেতাকর্মী নিয়ে শেরপুরে সত্যবতি সিনেমা হলে দেখলেন মুজিব একটি জাতির রূপকার। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিক সাংবাদিকদের জানান, তার নিজ উদ্যোগে আগামী ১৭ তারিখ পর্যন্ত সিনেমাটি পর্যায়ক্রমে সকল স্কুলের ছাত্র -ছাত্রীদের সিনেমাটি দেখার সুযোগ করে দেয়া হবে। এমপি আতিউর রহমান আতিক আরও বলেন, বঙ্গবন্ধুর জীবনী থেকে নেওয়া সিনেমা টি দেখে বঙ্গবন্ধুর স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, ৭৫ বর্বর হত্যাকান্ত সম্পর্কে আগামী প্রজন্ম জানতে পারবে এবং তা দেখে উজ্জীবিত হবে এ কারনেই এই আয়োজন। সিনেমাটি উপভোগ করে হুইপ আতিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান,সরকারী অনুদানে এরকম বাস্তব ধর্মী একটি ছবি যা বাংলাদেশের সঠিক ইতিহাস বঙ্গবন্ধুর রাজনৈতিক ইতিহাস, কারাবরন, অবশেষে ৭৫ এর নির্মম হত্যাকাণ্ডগুলো মানুষের কাছে বিশেষ করে পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাস হয়ে থাকবে। তবে হুইপ তথ্য মন্ত্রানালয়ের কাছে অনুরোধ করেন
যাতে বিনামূল্যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ছবিটি প্রর্দশন করা হয় এবং বঙ্গবন্ধুর জীবনের সঠিক ইতিহাস তুলে ধরার আহবান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD