
ইমাম হোসাইন (ক্রাইম রিপোর্টার চট্টগ্রাম :
নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু মা হিসেবে পরিচিত মৌসুমী মৃত্যুকালীন তার বয়স ছিল (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে আঘাতের একাধিক চিহ্ন থাকায় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, গত রাতে আমবাগানের বাসা থেকে মৌসুমীর কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদনে নিহতের গলায় রশি বা তারের কালো দাগ, মুখে রক্ত ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
খুলশী থানা-পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-র একাধিক টিম ঘটনার রহস্য উদঘাটনে যৌথভাবে কাজ শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে পুলিশ।