1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাভারে নাশকতার আশঙ্কা: বাসে আগুন, ককটেলসদৃশ বস্তু উদ্ধার; ছাত্রলীগের ৩ কর্মী আটক নিজেদের স্বাক্ষরে অনুমোদন, উপকমিটিতে নিজেদেরই পদ! রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে শিবিরের মানববন্ধন রাজশাহীতে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় ছাত্রলীগের ধর্মঘট ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ প্রশিক্ষণ পতেঙ্গায় চায়ের দোকানের আড়ালে মোবাইল জুয়া: নিঃস্ব হচ্ছে দিনমজুর ও রিক্সাচালক, নেপথ্যে ‘হানিফ ভাই’ দুমকিতে আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান

গাইবান্ধায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা!

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত
Oplus_131072

রংপুর ও গাইবান্ধা জেলা,বিশেষ প্রতিনিধি:

 

হিন্দু ধর্মালম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, লীলা র্কীতন, শ্রীকৃষ্ণের পূজা ও পূজাঅন্তে প্রসাদ বিতরণ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখা এসব কর্মসূচির আয়োজন করে। জেলা কালীবাড়ি মন্দির চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। শোভযাত্রার উদ্বোধন করেন সংগঠনের সাবেক সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার। অনুষ্ঠানের শুরুতেই গীতা পাঠ করেন গোপাল পাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।

 

জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক বিমল সরকারেরে সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুমঙ্গল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিরতী রঞ্জন সরকার, সাধারণ সম্পাদক সুজন প্রসাদ, প্রফেসর সমীরন কুমার সরকার, ইসকন জেলা সাধারন সম্পাদক বিমল সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাপ্পা সাহা, প্রমতোষ সাহা, সংগঠনের সদর উপজেলা সাধারণ সম্পাদক অভিজিত দাস অভি, মানিক চৌহান, অর্জুন রায়, নরৎ চন্দ্র ব্রহ্মচারী, রাকেশ কুমার দে প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব রঞ্জন সাহা।

 

বক্তারা বলেন, আমরা পবিত্র জন্মাষ্টমী উদযাপনের জন্য এখানে সমবেত হয়েছি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য যুগে যুগে অবতার রূপে ঈশ্বর পৃথিবীতে আবির্ভূত হন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরার কারাগারে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার মাধ্যমে আমাদের কর্মের শিক্ষা দিয়েছেন। তিনি শিখিয়েছেন কীভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় এবং অহংকার ত্যাগ করে মানবতার কল্যাণে কাজ করা যায়। বর্তমান সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা আমাদের হৃদয়ে ধারণ করা অত্যন্ত জরুরী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD