1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে আটকে রেখে তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ চন্দ্রগঞ্জে সিএনজিতে তুলে এক শিক্ষিকা কে মারধর, স্বর্ন মোবাইল লুট। ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ-১০৫ (একশত পাঁচ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ২৫০ (দুইশত পঞ্চাশ গ্রাম) গাঁজাসহ ০২ জন আটক। নড়াইলের লোহাগড়ায় সন্দেহজনক ৩ টি মোটরসাইকেল জব্দ, গ্রেফতার এক দেশজুড়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে ফকিরহাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যুবলীগ থেকে যুবদলে আশ্রয়, নেপথ্যে কারা? রাজনৈতিক পরিচয় বদলে নাশকতার অভিযোগ ঘিরে তোলপাড় জয়পুরহাটে পুলিশের অভিযানে, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তারজয়পুরহাটে পুলিশের অভিযানে, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ, ৭ ভারতীয় আটক ধর্মঘটের দিনে ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চাইল ঢাবি প্রশাসন, বুধবার বিকেল ৪টা পর্যন্ত সময়সীমা আমতলীতে গানপাউডার দিয়ে ঘরে আগুন দেওয়ার হুমকির অভিযোগ ২০ নারীর, ‎সংবাদ সম্মেলন

‎বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী!

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

‎আরিফুল ইসলাম জয়পুরহাট প্রতিনিধি :

‎

‎বগুড়ার শিবগঞ্জে সড়ক পারাপারের সময় এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনায় ওই বৃদ্ধা নারীও আহত হয়েছেন।

‎

‎শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎

‎স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার উদ্দেশে থেকে প্রতিমন্ত্রী আব্দুল বারী তার সহধর্মিণীকে সঙ্গে নিয়ে নিজ সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে সরকারি সফরে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় হঠাৎ সড়কে উঠে আসেন বধির বৃদ্ধা ফিরোজা। তাকে রক্ষা করতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি দুর্ঘটনায় পড়ে।

‎

‎দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান। গাড়িতে থাকা তার সহধর্মিণীও নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।

‎

‎অন্যদিকে, দুর্ঘটনায় আহত বৃদ্ধা ফিরোজাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।

‎

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD