1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে আটকে রেখে তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ চন্দ্রগঞ্জে সিএনজিতে তুলে এক শিক্ষিকা কে মারধর, স্বর্ন মোবাইল লুট। ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ-১০৫ (একশত পাঁচ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ২৫০ (দুইশত পঞ্চাশ গ্রাম) গাঁজাসহ ০২ জন আটক। নড়াইলের লোহাগড়ায় সন্দেহজনক ৩ টি মোটরসাইকেল জব্দ, গ্রেফতার এক দেশজুড়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে ফকিরহাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যুবলীগ থেকে যুবদলে আশ্রয়, নেপথ্যে কারা? রাজনৈতিক পরিচয় বদলে নাশকতার অভিযোগ ঘিরে তোলপাড় জয়পুরহাটে পুলিশের অভিযানে, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তারজয়পুরহাটে পুলিশের অভিযানে, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ, ৭ ভারতীয় আটক ধর্মঘটের দিনে ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চাইল ঢাবি প্রশাসন, বুধবার বিকেল ৪টা পর্যন্ত সময়সীমা আমতলীতে গানপাউডার দিয়ে ঘরে আগুন দেওয়ার হুমকির অভিযোগ ২০ নারীর, ‎সংবাদ সম্মেলন

রাজশাহীতে গ্রীন বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপ!

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত
Oplus_131072

রাজশাহী ব্যুরো:

 

বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) -এর আওতায় রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং নির্মাণের কাজ শুরু হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের শহীদ জিয়া শিশু পার্কের সামনে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে গ্রীন বিল্ডিংয়ের ফলক উন্মোচন করে নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন।

 

উদ্বোধন শেষে ভবনের নির্মাণকাজের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাদিঘী জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মোঃ মামুনুর রশীদ।

 

রাসিকের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ৩ হাজার ৭৫ দশমিক ৪২ বর্গফুট আয়তনের এই গ্রীন বিল্ডিং নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ৩৪৪ টাকা। রাজশাহী সিটি কর্পোরেশনের বাস্তবায়নে ভবনটি নির্মিত হচ্ছে। পাঁচতলা ফাউন্ডেশনের ওপর দুইতলা বিশিষ্ট এ ভবনের নিচতলায় দোকানঘর এবং দ্বিতীয় তলায় হলরুম, কমিউনিটি স্পেস ও ব্রেস্ট ফিডিং কর্ণার থাকবে।

 

পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ভবনটি নির্মাণ করা হবে। ভবনের নির্মাণকাজে পরিবেশবান্ধব হলোব্লক ব্যবহার করা হবে। পাশাপাশি নিজস্ব সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে ভবনের আলোকায়নের ব্যবস্থা রাখা হবে।

 

প্রকৌশল বিভাগ সূত্রে আরও জানা যায়, উত্তরাঞ্চলে এটি প্রথম গ্রীন বিল্ডিং হিসেবে নির্মিত হচ্ছে। ভবনে বিশেষায়িত তাপরোধী গ্লাস ব্যবহার করা হবে। এছাড়া ভবনের ছাদে তাপরোধী রঙের কোটিং দেওয়া হবে, যা ভবনের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে শীতল পরিবেশ বজায় রাখতে সহায়তা করবে।

 

ভবনটিকে সব শ্রেণি-পেশার মানুষের জন্য সহজগম্য করতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য পৃথক টয়লেট ও লিফটের ব্যবস্থা রাখা হয়েছে। ভবনের সম্মুখভাগে করা হবে ভার্টিক্যাল গার্ডেনিং। সবুজায়নের এই ব্যবস্থা ভবনের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

উদ্বোধন অনুষ্ঠানে রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দিন আরজু, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী মোঃ শাহেদুজ্জামান জীবন, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, ১৭ নম্বর পূর্ব ওয়ার্ড বিএনপির সভাপতি মেহের আলী, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাবু , যুবনেতা তৌফিক আব্দুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD