1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাভারে নাশকতার আশঙ্কা: বাসে আগুন, ককটেলসদৃশ বস্তু উদ্ধার; ছাত্রলীগের ৩ কর্মী আটক নিজেদের স্বাক্ষরে অনুমোদন, উপকমিটিতে নিজেদেরই পদ! রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে শিবিরের মানববন্ধন রাজশাহীতে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় ছাত্রলীগের ধর্মঘট ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ প্রশিক্ষণ পতেঙ্গায় চায়ের দোকানের আড়ালে মোবাইল জুয়া: নিঃস্ব হচ্ছে দিনমজুর ও রিক্সাচালক, নেপথ্যে ‘হানিফ ভাই’ দুমকিতে আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান

রাজশাহীতে মাছ অবমুক্ত করলেন আরডিএ চেয়ারম্যান!

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

মোস্তাফিজুর রহমান লিটন ,রাজশাহী ব্যুরো:

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) পার্ক ও ভদ্রা লেকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

কর্মসূচির অংশ হিসেবে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেন। এ সময় রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় এক মণ মাছ ভদ্রা লেকের পানিতে ছাড়া হয়।

 

আয়োজকরা জানান, জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, স্থানীয় জলজ সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরিতেও এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

মাছ অবমুক্ত করার পাশাপাশি আরডিএ পার্কে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। এ সময় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট পার্ক এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি জলাশয় ও সবুজ পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক মিনু, মহানগর যুবদলের সদস্য বিপ্লব রহমান নাইম, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কাইসার জামান শুভসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে জলাশয়ের পরিবেশ রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জলজ সম্পদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD