1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে নির্বাচন ঘিরে পুলিশের সতর্ক টহল, রাতে মাঠে ওসি নিজেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাংশা রিপোর্টাস ইউনিটির সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়। মাগুরা-১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে রিটার্নিং অফিসার ও অন্যান্য কর্মকর্তা। রাজশাহীতে দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমিতির মতবিনিময় সভা রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার।       পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন।   গাংনীতে ভ্রাম্যমান অভিযানে অবৈধ ইটভাটায় ১লাখ টাকা জরিমানা। শিশুছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রায়পুরে সাবেক জামাত নেতা কারাগারে। জয়পুরহাটে যৌথ অভিযানে গাঁজা ও টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক।

রূপগঞ্জে স্কুলের দেয়াল ধসে ১জনের মৃত্যু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৮১ বার পঠিত

রূপগঞ্জে স্কুলের দেয়াল ধসে ১জনের মৃত্যু।

রুপগঞ্জ প্রতিনিধি ঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তা প্রশস্তকরণ কাজের সময় স্কুলের দেয়াল ধসে আলিফ (১১) নামে এক স্কুল শিক্ষার্থী হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার বরপা বাগানবাড়ী আদর্শ কিন্ডারগার্টেন স্কুলে এ ঘটনা ঘটে।

নিহত আলিফ নীলফামারীর ডোমরা থানার ডোকরাবাসা এলাকার নিলু মিয়ার ছেলে। সে বরপা আদর্শ কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

নিহত আলিফের বাবা নিলু মিয়া জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আলিফ স্কুলে যায়। ক্লাসের ফাঁকে সে তার বন্ধুদের নিয়ে স্কুলের পাশে রাস্তা প্রশস্তকরণের কাজ দেখতে যায়। এসময় নির্মাণকাজ চলাকালে রোলারের চাকার ধাক্কায় স্কুলের একটি দেয়াল ধসে যায়। দেয়ালটি পাশে দাঁড়িয়ে থাকা শিশু আলিফের ওপর পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD