1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার গাবতলীতে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র ্যালি ! কালুখালীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালিতে, রোজেল পারভেজ রানার নেতৃত্বে মটর সাইকেল শোভাযাত্রা বসুন্দিয়ায় দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের পাশে ইসলামী সমাজকল্যাণ পরিষদ ” ১২ শিক্ষার্থীকে নিয়মিত বৃত্তি প্রদান, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়! চাঁদপুর শহরস্থ এসবি খালের উপর আরসিসি বক্সকালভার্ট নির্মাণ উদ্বোধন  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির অংশগ্রহণ সীতাকুণ্ডে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ  চাঁদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুর জেলা ওলামা দলের র‍্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযানে ১২২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গাইবান্ধায় নেতাকর্মীদের ঢল, ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রতিমন্ত্রী লিংকনের!

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

রংপুর ও গাইবান্ধা জেলা,বিশেষপ্রতিনিধি:

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। মঙ্গলবার জেলা বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা এবং বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

 

সকালে জেলার সাতটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমবেত হন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি। প্রধান বক্তা ছিলেন গাইবান্ধা-১, ২, ৩ ও ৫ আসনের সংরক্ষিত সংসদ সদস্য মমতাজ আলো।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ও পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি বলেন, আগামী দিনে বিএনপিকে আরও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দলের মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের একযোগে মাঠে কাজ করতে হবে।

 

তিনি আরও বলেন, বিএনপি উন্নয়ন ও জনগণের কল্যাণের রাজনীতিতে বিশ্বাস করে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে দল কাজ করবে।

 

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD