1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাভারে নাশকতার আশঙ্কা: বাসে আগুন, ককটেলসদৃশ বস্তু উদ্ধার; ছাত্রলীগের ৩ কর্মী আটক নিজেদের স্বাক্ষরে অনুমোদন, উপকমিটিতে নিজেদেরই পদ! রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে শিবিরের মানববন্ধন রাজশাহীতে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় ছাত্রলীগের ধর্মঘট ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ প্রশিক্ষণ পতেঙ্গায় চায়ের দোকানের আড়ালে মোবাইল জুয়া: নিঃস্ব হচ্ছে দিনমজুর ও রিক্সাচালক, নেপথ্যে ‘হানিফ ভাই’ দুমকিতে আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান

রুয়েটে ইনোভেশন হাব উদ্ভোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৯১ বার পঠিত

রুয়েটে ইনোভেশন হাব উদ্ভোধন করলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা ।

রুয়েট প্রতিনিধি ঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) “রুয়েট ইনোভেশন হাব” উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ১৮ ই অক্টোবর বুধবার শেখ রাসেল দিবস উপলক্ষে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে রুয়েট  অডিটোরিয়ামের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী “রুয়েট ইনোভেশন হাব” উদ্বোধনের ঘোষণা দেন।

এরপর রুয়েট অডিটোরিয়ামে একটি সেমিনার অনুষ্ঠিত হয় যাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ এবং সাবেক দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

সেমিনারে আলোচক ছিলেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা প্রকৌশলী মো. মাসুদ কবির ও তরুণ উদ্যোগতা মো. তরিকুল ইসলাম। সেমিনারে মডারেটর ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত।

সেমিনারে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, ডীন, বিভাগীয় ও দপ্তর প্রধান সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD