1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভূঞাপুরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় খন্দকার জাহাঙ্গীর আলম হৃদয় চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান চাঁদপুরে স্কুলের শেষ দিনে পৃথিবী থেকে বিদায় নিলেন প্রধান শিক্ষক স্ত্রী হত্যা করে লাশে আগুন, ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ী নারীকে নির্যাতনের ঘটনায় প্রতিমন্ত্রীর কাছে মহিলা পরিষদের স্মারকলিপি ডুমুরিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন! নবম বর্ষে পদার্পণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা’ নেছারাবাদে ২২০ কেজি হরিণের মাংসসহ দুইজন গ্রেপ্তার! পবিপ্রবির আআইকিউএসির উদ্যেগে সেমিনার পটিয়ার কচুয়াইয়ে পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৫ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ।

দুমকিতে সরকারি রাস্তায় বেড়া দিয়ে চাষাবাদ 

  • প্রকাশিতঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

 

 

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা:

 

পটুয়াখালীর দুমকি উপজেলায় সরকারি রেকর্ডীও রাস্তা দখল করে বাঁশের বেড়া দিয়ে চাষাবাদ করার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা শাহজাহান প্যাদার বিরুদ্ধে। এ ঘটনায় সরেজমিন পরিদর্শন করে রাস্তা থেকে বাঁশের বেড়া অপসারণের জন্য সংশ্লিষ্টদের ৭ দিনের সময় বেঁধে দিয়েছেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা।

সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে কাঠালতলা থেকে তহশিল অফিসের মাঝ বরাবর সরকারি রাস্তা পরিদর্শন করেন উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. সাইফুল ইসলাম ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা একে এম ফজলুল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, লেবুখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা শাহজাহান প্যাদা, তার ছেলে আর্মিতে কর্মরত রামিম প্যাদা এবং শাহজাহান প্যাদার স্ত্রী ডেইজি বেগম সরকারি রাস্তার ওপর বাঁশের বেড়া দিয়ে চাষাবাদ শুরু করেন এতে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় সরকারি লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী সোহরাব হোসেন উপজেলা ভূমি অফিসে সরকারি রাস্তার ওপর দেওয়া বাঁশের বেড়া অপসারণের দাবিতে লিখিত আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিবাদী শাহজাহান প্যাদাকে সরকারি রাস্তা থেকে বাঁশের বেড়া অপসারণের জন্য ৭ দিনের সময়সীমা দেওয়া হয়।

অভিযুক্ত শাহজাহান প্যাদা বলেন, আমাদের জমি সরকার নিয়েছে কিন্তু আমাদের কোনো ক্ষতিপূরণ দেয়নি তাই আমি রাস্তায় বেড়া দিয়েছি। আমি অন্য যায়গা দিয়ে মানুষের হাটার রাস্তা ব্যবস্থা করব কিন্তু অই জায়গা দিয়ে রাস্তা দিবো না।

উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সরকারি রাস্তা থেকে বাঁশের বেড়া অপসারণ না করা হলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি রাস্তা দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দ্রুত বেড়া অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD