1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উড়তে দেখেছে সবাই, পুড়তে দেখেনি কেউ! কাউনিয়ায় ৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, জাতীয় পরিসংখ্যান ও সমবায় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে সমবায় দিবস উদযাপন, সমিতি ১৭১টি দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সিংড়ায় জোলারবাতা এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি র মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্রাইট মডেল স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘোড়াঘাটে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী আটক, সহযোগী পলাতক!

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত

সাকিব হাসান নাইম ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: 

 

 

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১১০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাহমুদা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

 

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের দামোদরপুর (শৌলা) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আহনাফ তাহমিদের নেতৃত্বে একটি পুলিশ দল রানীগঞ্জ বাজার এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দামোদরপুর গ্রামের একটি মুদির দোকানের সামনে এক নারী ও এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

 

খবর পেয়ে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই নারী ও পুরুষ পালানোর চেষ্টা করেন। পরে নারী কনস্টেবল স্মৃতির সহায়তায় মাহমুদা বেগমকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা যুবক মো. মনিরুল ইসলাম (২৫) পালিয়ে যান। মনিরুল একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে বলে জানা গেছে।

 

আটক মাহমুদা বেগম ওই গ্রামের মহসিন আলীর স্ত্রী। পরে তার দেহ তল্লাশি করে পায়জামার ভেতরে রাবার দিয়ে বাঁধা অবস্থায় ১১ পাতায় মোট ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের ওজন প্রায় ৪৪ গ্রাম এবং যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।

 

দুপুর দেড়টার দিকে স্থানীয় সাক্ষী ইদুর রহমান ও হোসেন আলীর উপস্থিতিতে উদ্ধারকৃত ট্যাবলেট জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী জানান, তিনি ও পলাতক মনিরুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

 

ঘোড়াঘাট থানার এসআই মো. আহনাফ তাহমিদ জানান, এ ঘটনায় মাহমুদা বেগম ও পলাতক মনিরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক নারীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD