1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে জাতীয়তাবাদী দল বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ফরিদপুরে বাসচাপায় প্রাণ গেল তিন বন্ধুর ডুমুরিয়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে ছুরিকাঘাত, প্রায় ৩ লাখ টাকা ছিনতাই! মানবিকতায় অনন্য দৃষ্টান্ত: সমাজ গঠনে লড়ছেন সিরাজগঞ্জের নুরনবী তেঁতুলিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে সড়ক অবরোধ! খুলনা মহানগরীর ৪৪ বর্গকিলোমিটার এলাকায় চিহ্নিত ১১৭টি মাদক বিক্রির স্পটের (জায়গা) তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তিনটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এই তালিকা তৈরি করেছে! ডুমুরিয়ার রুপরামপুরে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত! শিক্ষক গণপতি চক্রবর্ত্তী হত্যা ও লোডশেডিংয়ের প্রতিবাদে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ! স্মৃতির আয়নায় আবু জাফর সাবু: শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত ৫ম মৃত্যুবার্ষিকী! লালমাইয়ে বাগমারা দক্ষিণ ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত ।

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত

রাজশাহীতে বিভাগীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত ।

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

রাজশাহীতে বিভাগীয় ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টা থেকে বেলা ১টা ২৫ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন শালবাগান ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকার প্রায় ২২০ থেকে ২৫০ জন ইমাম ও ধর্মীয় ব্যক্তিত্ব অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ইমামুল ইসলাম, ইমাম প্রশিক্ষণ একাডেমি রাজশাহীর উপপরিচালক ডা. মোঃ আসেম আলী, ইসলামী ব্যাংক রাজশাহী শাখার ভাইস প্রেসিডেন্ট মোঃ খালেকুজ্জামান, বাংলাদেশ জাতীয় ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা কাজী আবু হুরায়রা, বাংলাদেশ জাতীয় ইমাম কমিটি সিলেটের বিভাগীয় সভাপতি মাওলানা হাবিব আহমেদ শিহাব এবং ইসলামী ব্যাংক হাসপাতাল, লক্ষ্মীপুর, রাজশাহীর সুপারিনটেনডেন্ট ডা. মোঃ হাসানুজ্জামান হাসু।
সম্মেলনে বক্তারা বলেন, পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে সমাজে শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদ শুধু ইবাদতের স্থান নয়; এটি মানুষের নৈতিক ও সামাজিক শিক্ষা, পারস্পরিক সৌহার্দ্য এবং সামাজিক কল্যাণের অন্যতম কেন্দ্র।
বক্তারা আরও বলেন, রাজশাহী বিভাগের ইমামগণ দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা বিস্তার, সন্ত্রাস ও মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, পারিবারিক মূল্যবোধ রক্ষা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা, অপসংস্কৃতি ও গুজব থেকে দূরে রাখা এবং ইসলাম সম্পর্কে সঠিক ও ভারসাম্যপূর্ণ ধারণা প্রদানে ইমামদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে বক্তারা বলেন, সমাজে নৈতিক অবক্ষয় রোধ, পারিবারিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় এবং মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বৃদ্ধিতে ইমামদের ভূমিকা আরও বিস্তৃত করা প্রয়োজন। একই সঙ্গে ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি দেশের আইন ও সামাজিক দায়বদ্ধতার প্রতি জনগণকে সচেতন করতেও ইমামদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী বলেন, বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক জীবনে ইমামদের ভূমিকা অত্যন্ত সুদূরপ্রসারী। তিনি বলেন, “আমি আপনাদের মাঝে আছি, আপনাদের সঙ্গে থাকব। আপনাদের যেকোনো সমস্যায় আন্তরিকতার সঙ্গে আমাকে পাশে পাবেন।”
তিনি আরও বলেন, রাজশাহী একটি শিক্ষা নগরী। সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকেও আরও উন্নত ও যুগোপযোগী করার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সম্মেলনে ইমামদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, ঐক্য সুদৃঢ়করণ এবং ইসলামের শান্তি, সম্প্রীতি ও কল্যাণের বার্তা মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বিভাগীয় ইমাম সম্মেলন-২০২৬ শান্তিপূর্ণভাবে শেষ হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD