1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউনিয়ায় ৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, জাতীয় পরিসংখ্যান ও সমবায় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে সমবায় দিবস উদযাপন, সমিতি ১৭১টি দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সিংড়ায় জোলারবাতা এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি র মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্রাইট মডেল স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গোদাগাড়ীতে ১১৬ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

দুপচাঁচিয়ার তালোড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পঠিত

দুপচাঁচিয়ার তালোড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত

​সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদের উদ্যোগে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। ​শনিবার ২৯শে আগস্ট সকাল সাড়ে ১০টায় সংগঠনের নিজ কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সভাপতি মো. মোশারফ হোসেন সেলিম মুন্সির সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন এর সঞ্চালনায় ​অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কাজী নজরুল ইসলামের নির্বাচিত কবিতা পাঠ করা হয়। পরবর্তীতে স্থানীয় কবি ও সাহিত্যিকরা তাদের স্বরচিত কবিতা আবৃত্তি ও সাহিত্য পাঠে অংশ নেন।
​উক্ত অনুষ্ঠানে এসময় সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত হোসেন, প্রচার সম্পাদক মুন্নি রায় শান্তনা, অর্থ সম্পাদক মো. আব্দুল মজিদ হারুন, যুগ্ম সম্পাদক দিনেশ চন্দ্র শীল, যুগ্ম সম্পাদক মো. আহসান হাবিব, সদস্য মো. মহায়মিনুন ও শ্রেয়া ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD