1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
শিহাব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার পিরোজপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নেতৃত্বের স্বপ্ন দেখালেন জেলা প্রশাসক ‎ পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯ তম সভা অনুষ্ঠিত অল্পের জন্য প্রাণে বাঁচলেন এমপি, ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে আহত অর্ধশতাধিক কমলনগরে খাসজমি দখলের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ চট্টগ্রাম মহানগর জোনে ১৬তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা সম্পন্ন; ডিসেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশের আশা মীর মশাররফ হোসেন আমাদের সাহিত্য-সংস্কৃতির অমূল্য সম্পদ পুকুরে আওয়ামী লীগ নেতার লাশ দেখে চিৎকার, পরে নিজেই আটক রামগতির আলেকজান্ডারে ঘুরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আতঙ্কের নাম ওসি হাফিজুর রহমান পিপিএম,মিরপুর মডেল থানায় যোগদানের পর অপরাধ দমনে তৎপরতা, স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে

দুপচাঁচিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আব্দুল রাজ্জাক মাস্টারের ইন্তেকাল!

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:

 

 

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল রাজ্জাক মাস্টার আর নেই।

 

বৃহস্পতিবার (২৭শে আগস্ট) দিবাগত শেষ রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুপচাঁচিয়া উপজেলার দেবরাসন গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে,পাঁচ মেয়ে, নাতি-নাতনি,আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮শে আগস্ট) জুমার নামাজ শেষে দেবরাসন গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করার কথা রয়েছে।আলহাজ্ব আব্দুল রাজ্জাক মাস্টারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং কমিটির সদস্য ও শিক্ষার্থীরা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও তাঁর ছাত্র-শিক্ষক শ্রী প্রদীপ কুমার প্রাং।এছাড়া হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি নামক মানবাধিকার সংস্থার রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মানবাধিকার কর্মী ও সাংবাদিক বিকাশ চন্দ্র স্বর্ণকার,বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সুশান্ত মালাকার সহ তাঁর সাবেক শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা শোক জানিয়েছেন। তাঁর মৃত্যুতে এলাকার সুশীল সমাজের প্রতিনিধি,বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও গভীর শোক প্রকাশ করেছেন।শিক্ষকতা জীবনে আলহাজ্ব আব্দুল রাজ্জাক মাস্টার দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করেছেন। তাঁর অসংখ্য শিক্ষার্থী আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

 

একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি তাঁর শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।এদিকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD