1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে সালিশী বৈঠকের জেরে গুলি: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার লক্ষ্মীপুরে ইত্যাদি’র বিশেষ পর্বের শুটিংয়ে প্রশাসনিক সহযোগিতা চাইল আয়োজক প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন লক্ষ্মীপুরে চার বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অনিয়মে জরিমানা ৩৫ হাজার নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে অচল পরিবহন ব্যবস্থা, ভোগান্তিতে যাত্রীরা রাজশাহী নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনে একসঙ্গে কাজ করবে রাসিক–রুয়েট ১২ দিনে রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ১.৩০ মিটার যশোরের বাঘারপাড়ায় খাজুরায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা হত্যা।

নারুয়া ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি কে কুপিয়ে হত্যা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২৮৫ বার পঠিত

নারুয়া ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি কে কুপিয়ে হত্যা

রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে শ্রমিক লীগের সভাপতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মুন্না আজিজ মহাজন (৪৫)। তিনি নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ছিলেন। তার বাবার নাম আজের মহাজন। বাড়ী নারুয়া ইউনিয়নের কোনাগ্রামে। দীর্ঘ দিন ধরে নারুয়া ইউনিয়নে গড়াই নদীর চরে খাস জমি নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ ভিজাল ছিল। একটি পক্ষের নেতৃত্ব দিত মুন্না আজিজ মহাজন। ধারনা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মুন্না আজিজ মহাজন পাশের গ্রামের তার বড় ভাইয়ের বাড়ী থেকে নিজের বাড়ীতে ফিরছিলেন মোটর সাইকেল যোগে। পথে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপাতে থাকে। আজিজ মহাজনের ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুতভাবে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মুন্না আজিজ মহাজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেওয়ার পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। ঢাকা নেওয়ার পথে পদ্মা সেতু পার হওয়ার পর আজিজ মহাজনের শেষ নিশা ত্যাগ করেন।
নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, আজিজের সাথে তারই এলাকায় আরেকটা গ্রুপের অনেক আগে থেকেই বিরোধ ছিল জমি নিয়ে। তারাই সন্ধা রাতে তাকে মোটরসাইকেল থামিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে ঢাকা নেবার পথে মৃত্যু হয় আজিজের। তবে বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার এসআই আল মামুন জানান, ঘটনা স্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখন এঘটনায় কেউ গ্রেফতার হয় নাই ।বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রু তার জেরে আজিজ মহাজনকে হত্যা করা হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD