1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ প্রজন্মকে রক্ষা করতে শরিফুল কবির রঞ্জু মন্ডলের ফুটবল বিতরণ করিম হত্যা মামলার পলাতক আসামি আতাবুর গ্রেপ্তার রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল সাময়িক বরখাস্ত ডা. হাসুর আম্মার ইন্তেকালে মহানগর জামায়াতের শোক নেছারাবাদে ১০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার ‎! পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী রাজবাড়ীতে ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন রেলপথ সচিব বালিয়াকান্দিতে মাদকের বিরুদ্ধে ওসির অভিযান ও গণসচেতনতামূলক মতবিনিময় পর্যটকে,মুখরিত বাঁশবাড়ীয়া সমুদ্র সৈকত 

অ্যাডভোকেট আলম খান মঞ্জু চাঁদপুর পৌরসভার প্যানেল আইনজীবী নির্বাচিত

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত

অ্যাডভোকেট আলম খান মঞ্জু চাঁদপুর পৌরসভার প্যানেল আইনজীবী নির্বাচিত

সজীব খান, চাঁদপুর:
চাঁদপুর পৌরসভার প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আলম খান মঞ্জু। এ নিয়োগে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার পাশাপাশি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট আলম খান মঞ্জু বলেন, “আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর নিকট অসংখ্য শুকরিয়া। একই সঙ্গে মানিক ভাই এমপি সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, যারা আমার ওপর আস্থা রেখেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। চাঁদপুর পৌরসভার প্যানেল আইনজীবী হিসেবে আমাকে নিয়োগ দেওয়ায় পৌর প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে ও সততার সঙ্গে পালন করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
তিনি চাঁদপুর পৌরসভার আইনগত বিষয়গুলোতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD