1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করলো চীনা তেলবাহী ট্যাঙ্কার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার।         রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।   অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল তাঁর ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ। নতুন উদ্দীপনায় “কচি কণ্ঠের আসর” এর পহেলা বৈশাখ পালন। রাজবাড়ী বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দাখিল করেছেন ৮জন নারী।  জয়পুরহাটে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট।   রামেকে হামের প্রকোপে বাড়ছে শিশুমৃত্যু, পিআইসিইউ সংকটে ঝরছে প্রাণ।     

ধামইরহাটে জমিজমার দ্বন্দে ভাই-ভাবীকে পিটিয়ে হাসপাতালে পাঠালো আপন দুই ভাই। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২২৪ বার পঠিত

ধামইরহাটে জমিজমার দ্বন্দে ভাই-ভাবীকে পিটিয়ে হাসপাতালে পাঠালো আপন দুই ভাই

মোঃ মোস্তাফিজুর রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ছোট ভাই ও ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে আহত করেছে আপন দুই ভাই। এই ঘটনায় ভুক্তভোগী নজরুল ইসলাম ও তার স্ত্রী রুমি বেগম আহত হয়ে ধামইরহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বেনীদুয়ার (হরিতকীডাঙ্গা) গ্রামের মৃত নৈমদ্দীন ওরফে তুফানুর ছেলে নজরুল ইসলাম অজলু ও তার স্ত্রী রুমি বেগম উভয়ের পিতা কর্তৃক রেজিস্ট্রিমূলে ৭ ও ১১ শতাংশ জমির মালিক মালিক হন বটে। উক্ত জমি ভোগ দখলে থাকাবস্থায় ভুক্তভোগী নজরুল ইসলামের বড় ভাই ফজলুর রহমান ও আশরাফুল জমি নিজের দাবী করে আসছিল। এই বিরোধের জেরে গত ১৪ অক্টোবর রাত ৯ টার দিকে বিবাদী ফজলুর রহমানের নির্দেশে ছোট ভাই আশরাফুল ইসলামসহ দলবদ্ধ হয়ে নজরুল ইসলাম ওরফে অজলুর বাড়ীতে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষরা নজরুল ইসলাম অজলু ও তার স্ত্রী রুমি বেগমকে বেধড়ক মারপিটে আহত করে। স্থানীয়রা তাকে ধামইরহাট হাসপাতালে ভর্তি করে দেন। তবে প্রতিপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদেরকে পাওয়া সম্ভব হয়নি।
ধামইরহাট থানার ওসি মো. বাহাউদ্দীন ফারুকী বিপিএম,পিপিএম বলেন, অভিযোগের বিষয়টি হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD