1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ তারাকান্দায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন: শিক্ষক গ্রেপ্তার জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (১সেপ্টেম্বর ২০২৬) উপলক্ষে দিনাজপুর জেলা জাসাসএর প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’ মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মূর্তি কাঠামোর চাপা পড়ে মৃত্যু ২ জনের কর্মমুখী দক্ষতা অর্জনে সীমান্তের ৩০ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে ১৮ বিজিবি অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহায়তা দিল পঞ্চগড় জেলা জামায়াত কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! সিলেট গ্যাস ফিল্ডস অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২০২৬ ভোট গ্রহন সম্পন্ন! জামালপুরে বহুতল ভবনের তালাবদ্ধ ফ্ল্যাটে মিলল গৃহবধূর লাশ, বন্দি দুই শিশু উদ্ধার!

বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে..শফিকুল ইসলাম বুলবুল

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

‎বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে..শফিকুল ইসলাম বুলবুল

‎নলডাঙ্গা, নাটোর প্রতিনিধিঃ

নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে শিক্ষার অগ্রগতিকে জোরদার করার পরিকল্পনা হাতে নিয়েছে।
‎কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। বই পুস্তকে বিভিন্ন মুর্তির ছবি দিয়ে বিভেদ সৃষ্টি করা হয়েছে।
‎রবিবার(২৩ আগষ্ট) সকাল ১১ টায় নলডাঙ্গা উপজেলার ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের মোমিনপুর মহাহাবিদ্যালয়ে বই বিতরণ উৎসব ও অভিভাবক সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
‎তিনি আরো বলেন, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিল। ইনশাআল্লাহ আগামী দিনে ডিগ্রি থেকে এম এ পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করবে বাংলাদেশের যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমান। ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের সিনিয়র সহসভাপতি,
‎ডাঃ মোঃ মোজাহার আলীর সভাপতিত্বে ও মোমিনপুর মহাবিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের সভাপতি আঃ জলিল, প্রভাষক ও মোমিনপুর উচচ বিদ্যালয়ের সভাপতি আহাদ আলী, অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমানক, সাবেক মেম্বার জহির উদ্দীন, ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি দুলাল হোসেন ও ছাতনী ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দীন মোল্লা প্রমুখ।
‎পরে ছাত্র ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD