
মৎস্যজীবী লীগের আহ্বায়ক তোতা মিয়া দুপচাঁচিয়ায় গ্রেপ্তার
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় কোটা বিরোধী আন্দোলনের মামলায় উপজেলার গুনাহার ইউনিয়ন মৎস্যজীবী লীগের আহ্বায়ক তোতা মিয়া (৪৬), কে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ আগস্ট রোববার দুপুরে উপজেলার ডিএস কেজি মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত তোতা মিয়া গুনাহার ইউনিয়নে পুকুরগাছা গ্রামের ইছাহাক আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ জুলাই মাসে অনুষ্ঠিত কোটা বিরোধী আন্দোলন চলাকালীন সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান তোতা মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,আইনি প্রক্রিয়া শেষে রোববার ২৩ আগস্ট বগুড়া আদালতে সোপর্দ করা হয়েছে।