1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
লোডশেডিংয়ে বিপাকে জয়পুরহাটের হিমাগার, আলু রক্ষায় বাড়ছে জেনারেটর ব্যয় যমুনায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা  পার্বতীপুর মডেল থানার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় সরকারি জমিতে স্থাপনা তৈরির অভিযোগ, উন্মুক্ত রাখার দাবি স্থানীয়দের সিরাজগঞ্জ তাড়াশে ক্যাসিনো মাস্টার শরিফ ও কাউসারকে রিমান্ডে আনলেন তাড়াশ থানা পুলিশ রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন বালিয়াডাঙ্গীর সন্তান মো. ইউনুস আলী দুপচাঁচিয়ায় ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত লালপুরের ওসি শফিকুল রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের পটিয়ার নাইখাইনে বিএনপি নেতা খোরশেদ এর দাবি আমাকে যুবলীগ কর্মী সাজিয়ে হয়রানি করা হয়েছে

আশুলিয়ার ভাদাইলের সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে এলাকাবাসী, দ্রুত সংস্কারের দাবি

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৯ বার পঠিত

 

মো: সুজন আহমেদ ( সাভার উপজেলা) প্রতিনিধিঃ

 

ঢাকার আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ভাদাইল এলাকার একাধিক গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী, শিক্ষার্থী, গার্মেন্টসকর্মী ও যানবাহন চালকেরা। খানাখন্দ, ভাঙাচোরা সড়ক এবং জলাবদ্ধতার কারণে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে।

 

স্থানীয়দের অভিযোগ, ভাদাইল বাজার থেকে কাঁঠালতলা মোড়, কাঁঠালতলা মোড় থেকে মাদরাসা পর্যন্ত এবং ভাদাইল আমতলা থেকে শাহজাহান মার্কেট মোড় পর্যন্ত সড়কগুলো দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন এসব সড়ক দিয়ে হাজার হাজার শ্রমিক, শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী ও বিভিন্ন গ্রামের মানুষ যাতায়াত করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই।

 

সরেজমিনে দেখা যায়, দীর্ঘ প্রায় এক দশক ধরে সড়কগুলোর বড় ধরনের কোনো সংস্কার হয়নি। কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ভরে যায় এবং কোথাও কোথাও পুরো সড়ক জলাবদ্ধ হয়ে পড়ে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

 

স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানায়, বর্ষাকালে সড়কের অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। পানি ও কাদার কারণে সময়মতো স্কুল-কলেজে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। অনেক সময় পোশাক নোংরা হয়ে যায় এবং দুর্ঘটনার ঝুঁকিও থাকে।

 

গার্মেন্টসকর্মীরা বলেন, প্রতিদিন অফিসে যাওয়ার পথে কাদা ও ভাঙা রাস্তার কারণে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়। নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে না পারায় চাকরিক্ষেত্রেও নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

 

এলাকার বাড়ির মালিকরা জানান, রাস্তার এমন বেহাল অবস্থার কারণে অনেক ভাড়াটিয়া বাসা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। এতে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

 

স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু সাময়িক সংস্কার নয়, টেকসইভাবে পুরো সড়ক পুনর্নির্মাণ এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাহলেই দীর্ঘমেয়াদে এ সমস্যার সমাধান হবে।

 

এ বিষয়ে এলাকার স্থানীয় যুবদল নেতা জহিরুল ইসলাম জহির বলেন, “ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. সালাউদ্দিন বাবু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ভাদাইল এলাকার হাজারো মানুষের দুর্ভোগ বিবেচনা করে তিনি যেন দ্রুত সড়কগুলো পরিদর্শন করেন এবং জরুরি ভিত্তিতে সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এই সড়কগুলো সংস্কার হলে শ্রমিক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।”

 

  • এলাকাবাসীর প্রত্যাশা, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং ভাদাইল এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো চলাচলের উপযোগী করে মানুষের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD