1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
লোডশেডিংয়ে বিপাকে জয়পুরহাটের হিমাগার, আলু রক্ষায় বাড়ছে জেনারেটর ব্যয় যমুনায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা  পার্বতীপুর মডেল থানার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় সরকারি জমিতে স্থাপনা তৈরির অভিযোগ, উন্মুক্ত রাখার দাবি স্থানীয়দের সিরাজগঞ্জ তাড়াশে ক্যাসিনো মাস্টার শরিফ ও কাউসারকে রিমান্ডে আনলেন তাড়াশ থানা পুলিশ রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন বালিয়াডাঙ্গীর সন্তান মো. ইউনুস আলী দুপচাঁচিয়ায় ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত লালপুরের ওসি শফিকুল রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের পটিয়ার নাইখাইনে বিএনপি নেতা খোরশেদ এর দাবি আমাকে যুবলীগ কর্মী সাজিয়ে হয়রানি করা হয়েছে

রাজবাড়ীর কালুখালীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দোয়া

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৭ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার :মিজানুর রহমানঃ

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) মাগরিবের নামাজের পর বোয়ালিয়া ইউনিয়নের বাংলাদেশ হাট মোড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি।

কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খানের সার্বিক দিকনির্দেশনায় এবং বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রুবেল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কে. এম. আইনুল হাবিব, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সুরুজ আলী মুন্সী এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম আতিক।

এ সময় উপজেলা বিএনপির ধর্মীয় সম্পাদক মোঃ লোকমান হোসেন, কোষাধ্যক্ষ মোঃ সিদ্দিক খলিফা, যুব বিষয়ক সহ-সম্পাদক আসাদুজ্জামান খোকন, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান ভেন্ডার, সাবেক সহ-সভাপতি মোঃ তায়জদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আবু তালেব মন্ডল, সাবেক সহ-সাধারণ সম্পাদক ফজলুল হক উজ্জ্বল, বোয়ালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর সরদার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিঠুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু তালেব এবং বিএনপি নেতা আব্দুর রশিদ মন্ডল সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতা করেন।

 

দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন কালুখালী উপজেলা বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম-আহ্বায়ক মো. শফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ কামনা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD