1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর-১২-তে শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া; ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন মুরাদনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ নেতা কামাল মুন্সি গ্রেফতার দেবিদ্বারে সাবেক ইউপি সদস্যের দোকান ভিটি দখলের অভিযোগ, সীমানা মাপতে গেলেই বাধা আসন্ন রমজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হাওলাদারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবিদ্বারে কৃষিজমির টপ সয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে ফার্মেসী ব্যবসায়ীদের মানব বন্ধন। ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে ইপিজেড থানার ওসি আতিকুর রহমানের তীব্র প্রতিবাদ মহেশপুরে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ২ চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক, শিক্ষকদের সমস্যা সমাধানে উদ্যোগ।

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের বগি বিকল, উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ

  • প্রকাশিতঃ শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পঠিত

‎জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের বগি বিকল, উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ
‎
‎আরিফুল ইসলাম জয়পুরহাট প্রতিনিধি
‎
‎জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে বিকল হয়ে পড়েছে। এতে উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে চালক ও ট্রেন পরিচালকের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শত শত যাত্রী।
‎
‎স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার সকালে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে বরেন্দ্র এক্সপ্রেস (ট্রেন নম্বর ৭৩২)। জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা অতিক্রম করার পর হঠাৎ একটি বগির কয়েল স্প্রিং ও বডির অংশ ভেঙে নিচে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে।
‎
‎বরেন্দ্র এক্সপ্রেসের পরিচালক আনোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত বুঝতে পারায় সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। এতে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেনের যাত্রী ও কর্মীরা রক্ষা পেয়েছেন।
‎
‎ট্রেনটি বিকল হয়ে পড়ায় পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে রেল যোগাযোগে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এর ফলে বিভিন্ন স্টেশনে কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে এবং ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
‎
‎ঘটনার পর দ্রুত উদ্ধারকারী ট্রেন পাঠানোর জন্য পার্বতীপুর ও সান্তাহার জংশন স্টেশনে খবর দেওয়া হয়। পরে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় বলে জানান বরেন্দ্র এক্সপ্রেসের পরিচালক।
‎
‎তবে উদ্ধার কাজ শেষ করে ট্রেনটি কখন সচল হবে এবং উত্তরাঞ্চলের রেল যোগাযোগ কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি রেল কর্তৃপক্ষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD