1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর-১২-তে শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া; ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন মুরাদনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ নেতা কামাল মুন্সি গ্রেফতার দেবিদ্বারে সাবেক ইউপি সদস্যের দোকান ভিটি দখলের অভিযোগ, সীমানা মাপতে গেলেই বাধা আসন্ন রমজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হাওলাদারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবিদ্বারে কৃষিজমির টপ সয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে ফার্মেসী ব্যবসায়ীদের মানব বন্ধন। ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে ইপিজেড থানার ওসি আতিকুর রহমানের তীব্র প্রতিবাদ মহেশপুরে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ২ চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক, শিক্ষকদের সমস্যা সমাধানে উদ্যোগ।

নেছারাবাদে অসুস্থ শিশুর পাশে মানবিক পুলিশ, সর্বস্তরে প্রশংসার জোয়ার ‎

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পঠিত

‎মো. ফরিদ আহমেদ, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
‎​
‎আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পিরোজপুরের নেছারাবাদ থানার পুলিশ সদস্য এএসআই মো. জিকুর উল্লাহ । মুমূর্ষু ও অসুস্থ একটি শিশুর জরুরি চিকিৎসায় তাৎক্ষণিক মানবিক সহায়তা প্রদান করে স্থানীয়দের ভালোবাসা ও সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।
‎​
‎স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গভীর রাতে আনুমানিক ১টা ১০ মিনিটে একটি অসুস্থ শিশুকে নিয়ে তার দাদী ও মা জরুরিভাবে হাসপাতালে নেওয়ার জন্য গাড়ির না পেয়ে চরম বিপাকে পড়েন। সে সময় ​ডিউটিরত অবস্থায় থাকা এএসআই মো. জিকুর উল্লাহ’র নজরে আসলে তিনি কালবিলম্ব না করে তার ডিউটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে নিজস্ব অর্থায়নে শিশুটির চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করে দেন। শুধু তাই নয়, শিশুটির চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর নিতেও তাঁকে তৎপর দেখা যায়।
‎
ঘটনার পর এএসআই মো. জিকুর উল্লাহ নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি দিয়ে বিষয়টি তুলে ধরেন। ‎সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে পুলিশ সদস্যের এই মহতি উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে প্রশংসার জোয়ার ভেসে ওঠে।
‎
​আইন প্রয়োগকারী সংস্থার একজন সদস্যের এমন সংবেদনশীল উদ্যোগ বাংলাদেশ পুলিশের ভাবমূর্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
‎
‎রাজিব গাজী নামের এক ব্যক্তি তার ফেসবুক মন্তব্যে লিখেন, ‘প্রতিটি জেলায় প্রতিটা থানায় যদি আপনাদের মতো এমন সৎ পুলিশ কর্মকর্তা থাকে তাহলে দেশে আর প্রশাসন লাগতো না।’
‎
‎মো. বশির হোসেন মন্তব্যে লিখেছেন, ‘এদেশের সব পুলিশ যদি আপনার মতো হতো তাহলে দেশটা অনেক আগেই ভালো হয়ে যেতো।’
‎
‎সোহেল মুসল্লী লিখেছেন, ‘মানবতার ফেরিওয়ালা এটাই বাংলাদেশ পুলিশ।’
‎
‎এ বিষয়ে পুলিশ সদস্য ​এএসআই জিকুর উল্লাহ বলেন, “আমি বাড়তি কিছু করিনি, ‘একজন মানুষ হিসেবে অন্য মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছি। অর্পিত পেশাগত দায়িত্বের পাশাপাশি মানবিক মূল্যবোধ বজায় রাখা আমাদের সকলের কর্তব্য।’
‎
‎​পুলিশের এমন মানবিক কর্মকাণ্ড নাগরিক ও পুলিশের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও আস্থার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সাধারণ মানুষ।
‎

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD