
সাঈদ ইবনে হানিফঃ
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ঘোপেরডাঙ্গা গ্রামে আব্দুল কাদের নামে এক বৃদ্ধকে নদীর কচুরিপানার মধ্যে থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
খোঁজ নিয়ে জানা গেছে , নদীর তীরবর্তী মিজানুর রহমানের বাড়ির মহিলারা বিকেল সাড়ে চারটার দিকে প্রথমে চিৎকার আওয়াজ শুনতে পায়। এঘটনা তারা বাড়ির পার্শবর্তী পুরুষদের জানায় । একপর্যায়ে তরিকুল পিতা শাহাদাত মোল্লা, সুমন পিতা শাহাজান তরফদার, সোহেল পিতা মমিনুর রহমান মোল্লা সহ আর ও কয়েকজনের কাছে তারা বিষয়টি জানায়। এরপর সেখানে গিয়ে তারা তাকে উদ্ধার করে। আগুনের তাপ দিয়ে মৃত প্রায় লোকটিকে সতেজ করে তোলে।
জানায় তার নাম আব্দুল কাদের। নদীর অপর তীরে তার বাড়ি। তার ছেলের নাম ফেরদৌস। খুব সকালে তাকে তাঁর ছেলে নদীতে ফেলে রেখে যায় বলে ওই ব্যাক্তি জানিয়েছে ।
রিপোর্ট লেখা পর্যন্ত এলাকাবাসীর ট্রিপল নাইনে কল দেয় এবং প্রশাসনের লোকজন ও সেখানে উপস্থিত ছিলেন ।