1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ তারাকান্দায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন: শিক্ষক গ্রেপ্তার জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (১সেপ্টেম্বর ২০২৬) উপলক্ষে দিনাজপুর জেলা জাসাসএর প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’ মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মূর্তি কাঠামোর চাপা পড়ে মৃত্যু ২ জনের কর্মমুখী দক্ষতা অর্জনে সীমান্তের ৩০ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে ১৮ বিজিবি অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহায়তা দিল পঞ্চগড় জেলা জামায়াত কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! সিলেট গ্যাস ফিল্ডস অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২০২৬ ভোট গ্রহন সম্পন্ন! জামালপুরে বহুতল ভবনের তালাবদ্ধ ফ্ল্যাটে মিলল গৃহবধূর লাশ, বন্দি দুই শিশু উদ্ধার!

জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়ন ও উন্নয়ন নিয়ে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান আরিফুল হক এম পির মন্ত্রীর সঙ্গে জেলাযুবদলের যুগ্নসম্পাদক আবুল হাসিমের সাক্ষাৎ

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পঠিত

জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়ন ও উন্নয়ন নিয়ে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান আরিফুল হক এম পির মন্ত্রীর সঙ্গে জেলাযুবদলের যুগ্নসম্পাদক আবুল হাসিমের সাক্ষাৎ

জৈন্তাপুর প্রতিনিধি:

জৈন্তাপুর পৌরসভা দ্রুত বাস্তবায়ন, এলাকার উন্নয়ন ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে ঢাকায় সাক্ষাৎ করেছেন জৈন্তাপুর উপজেলার কৃতী সন্তান ও সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম।

সাক্ষাৎকালে আবুল হাসিম জৈন্তাপুর উপজেলার সার্বিক পরিস্থিতি, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক নানা বিষয় মন্ত্রীর কাছে তুলে ধরেন। একই সঙ্গে জৈন্তাপুর পৌরসভা দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার বিষয়টিও তিনি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন।

এ সময় আবুল হাসিম জৈন্তাপুর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তাঁর আগ্রহের কথাও মন্ত্রীকে জানান।

আলোচনাকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান আবুল হাসিম। তিনি বলেন, জৈন্তাপুর পৌরসভা দ্রুত বাস্তবায়নসহ এলাকার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সাক্ষাৎ শেষে আবুল হাসিম বলেন, জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে তিনি ভবিষ্যতেও কাজ করে যেতে চান। মন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD