
মোঃ রমজান আলী শেরপুর:
শেরপুরের কুসুমহাটি এলাকা থেকে ৫৮০ বোতল ভারতীয় মদের একটি চালান আটক করেছে র্যাব-১৪, জামালপুর ক্যাম্প।
মঙ্গলবার (১৮ আগস্ট) র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব ভারতীয় মদ আটক করেন।
র্যাব সূত্রে জানা গেছে, আটক করা মদের চালানে মোট ৫৮০ বোতল ভারতীয় মদ রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানের বিস্তারিত তথ্য ও আটকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে র্যাবের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে বলে জানা গেছে।