1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর-১২-তে শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া; ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন মুরাদনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ নেতা কামাল মুন্সি গ্রেফতার দেবিদ্বারে সাবেক ইউপি সদস্যের দোকান ভিটি দখলের অভিযোগ, সীমানা মাপতে গেলেই বাধা আসন্ন রমজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হাওলাদারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবিদ্বারে কৃষিজমির টপ সয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে ফার্মেসী ব্যবসায়ীদের মানব বন্ধন। ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে ইপিজেড থানার ওসি আতিকুর রহমানের তীব্র প্রতিবাদ মহেশপুরে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ২ চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক, শিক্ষকদের সমস্যা সমাধানে উদ্যোগ।

রাজশাহী সিল্কের হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত

রাজশাহী সিল্কের হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

রাজশাহী সিল্কের ঐতিহ্য ও হারানো গৌরব পুনরুদ্ধারে সরকার মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। তিনি বলেন, রাজশাহী সিল্ক শুধু রাজশাহীর সম্পদ নয়, এটি সারা বাংলাদেশের ঐতিহ্য ও সম্পদ। রেশম শিল্পের আধুনিকায়ন, গবেষণা, উৎপাদন ও বাজার সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন রাজশাহী রেশম কারখানা এবং ভদ্রা বাসস্ট্যান্ড সংলগ্ন বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা ৫ মিনিট পর্যন্ত পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের চার সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন—Ms. Qiujie Xu, Mr. Jubo Jiang, Mr. Jianming Fei ও Mr. Juxin Zheng।
পরে সকাল ১১টা ১০ মিনিট থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাজশাহীর সম্মেলন কক্ষে রাজশাহী সিল্কের উন্নয়ন, গবেষণা ও বাজারজাতকরণ বিষয়ে যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়। চীনের ঝিজিয়াং সি-টেক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং রেশম খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেন।
সম্মেলনে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা রাজশাহী রেশম শিল্পের বর্তমান অবস্থা, চলমান কার্যক্রম, রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে রেশম চাষের পরিস্থিতি, রাজশাহী সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণের সম্ভাবনা এবং এ খাতের বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন।
চীনা প্রতিনিধি দলের সদস্যরা চীনে রেশম উৎপাদন, গুণগত মান, বাণিজ্যিক সম্ভাবনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আলোচনা করেন। তারা চীনের বিখ্যাত রেশম উৎপাদনকারী অঞ্চলগুলোর বিভিন্ন দিক তুলে ধরে বলেন, রেশম চীনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পণ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম মাধ্যম। চীন-বাংলাদেশের মধ্যে রেশম গবেষণা, উৎপাদন ও বাণিজ্যিক সহযোগিতা আরও সম্প্রসারিত হলে উভয় দেশই লাভবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেন, রাজশাহী সিল্কের উন্নয়নে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। রেশম গবেষণায় সরকারি বরাদ্দ বৃদ্ধি করা হবে। একই সঙ্গে রেশম খাতে বিনিয়োগ সম্প্রসারণ, রেশম চাষের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ এবং শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, রেশম কারখানার যেসব মেশিন দীর্ঘদিন ধরে অকেজো হয়ে আছে, সেগুলো ধাপে ধাপে সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালু করা হবে। রাজশাহীর রেশম শিল্পের বিস্তার ও উন্নয়নে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে পর্যায়ক্রমে পরামর্শ করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
রেশম চাষের সঙ্গে জড়িত কৃষক, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী এ শিল্পকে আধুনিক, টেকসই ও বাণিজ্যিকভাবে লাভজনক শিল্পে পরিণত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মোঃ আবু সাঈদ চাঁদ, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব মোঃ শরীফ উদ্দিন আহম্মেদ চৌধুরী, চীন-বাংলাদেশ রেশম গবেষণা সেন্টারের প্রধান সমন্বয়ক প্রফেসর নুসরাত জাহান নিপা, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ তৌফিক আল মাহমুদসহ রেশম খাতের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD