1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করলো চীনা তেলবাহী ট্যাঙ্কার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার।         রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।   অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল তাঁর ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ। নতুন উদ্দীপনায় “কচি কণ্ঠের আসর” এর পহেলা বৈশাখ পালন। রাজবাড়ী বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দাখিল করেছেন ৮জন নারী।  জয়পুরহাটে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট।   রামেকে হামের প্রকোপে বাড়ছে শিশুমৃত্যু, পিআইসিইউ সংকটে ঝরছে প্রাণ।     

শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সম্রাট জুয়েল গ্রেপ্তার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৯৩ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সম্রাট জুয়েল গ্রেপ্তার।

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মাদক সম্রাট জুয়েল (৩৪)কে ২৭বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করেছে পুলিশ।১৩অক্টোবর শুক্রবার সকাল ৮টার দিকে তাকে উপজেলার রাংটিয়ার পাতার অফিস সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জুয়েল উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের কালাচাঁন এর ছেলে।থানার সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই হাবিবুর রহমান, এএসআই মোজাম্মেল হক, মঞ্জুরুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে রাংটিয়া -নকশী সীমান্ত সড়কের কলিমদ্দিনের বাড়ীর পশ্চিমে কাঠের বাগান থেকে ২৭বোতল ভারতীয় মদসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত জুয়েলকে নিয়ে দিনব্যাপী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল স্বীকার করে যে, সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এছাড়াও তার রয়েছে মাদক চোরাকারবারির একটি সঙ্ঘবদ্ধ চক্র। ইতিপূর্বেও সে একাধিকবার মাদককারবারি হিসেবে হাজতবাস করেছে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান,ইতিপূর্বেও জুয়েলকে একাধিকবার গ্রেপ্তারের চেষ্টা করা হয়। অবশেষে শুক্রবার সকালে তাকে ২৭বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করা হয়েছে।এ বিষয়ে জুয়েলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD