
সীতাকুণ্ডে নিরাপত্তাকর্মীকে হত্যা মামলার আসসামি গ্রফতার
মোঃ হোসেন চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা নিরাপত্তাকর্মীকে হত্যারর দুই নাম্বার মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রফতার করছে সীতাকুণ্ড থানার পুলিশ।
বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক ৩ টার দিকে বাড়বকুণ্ড মান্দারীটোলা এলেকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো,সবুজ( ২৮) নামে তিনি ৫ নং ইউনিয়ন বাড়বকুণ্ড ৩নং ওয়ার্ড মান্দারীটোলা এলেকায় বাসিন্দা নুর সোলেমানের ছেলে।
এবিষয়ে পুলিশ জানায় নিহত ছালা উদ্দিন সীতাকুণ্ড উপজেলা দক্ষিণ মাহমুদাবাদ, চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা, ছিলেন,তিনি বঙ্গোপসাগরে অবস্থানরত একটি রাইজিং স্টিল শিপ ব্রিকিং লিমিটেড, নামে একটি প্রতিষ্ঠান ড্রজার কোম্পানিতে, নিরাপত্তা প্রহরী হিসাবে কর্মরত ছিলেন।
গত ৩১ জানুয়ারি তারিখে ড্রজারে তেল চুরিকে কেন্দ্র করে, তাকে বিভিন্ন দেশি অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে, হত্যা করে সাগরে ফেলে দেওয়া হয়েছিল। পরে অনেক খোঁজাখুঁজি করে,
একপর্যায়ে ৩ ফেব্রুয়ারি সাগরে উপকূলীয় এলাকায় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ এসে,ছালাউদ্দিনের মরদেহ উদ্ধার করেন। পরে এই ঘটনার নিহতের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানার একটি হত্যা মানলা দায়ের করেন, সেই খানে ৭ জন নাম উল্লেখ করে,এবং আরও ৮ /১০ অজ্ঞাতনামা দিয়ে আসামি করা হয়।
এবিষয়ে সীতাকুণ্ডে মডেল থানার পুলিশ কর্মরত এস আই মাহমুদুল হাসান বলেন, ছালা উদ্দিন হত্যাকাণ্ডের আসামিদের গোয়েন্দা নজরাবি চালিয়ে, ৬ জনকে আটক করা হয়েছিল, বুধবার, ১২ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে, অভিযান চালিয়ে, এজাহার ভুক্ত ২ নাম্বার আসামি মো, সবুজকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।