1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক জব্দ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পঠিত

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক জব্দ

রাজশাহী ব্যুরো

রাজশাহী সীমান্তে পৃথক দুটি অভিযানে ২৮ বোতল ভারতীয় ব্রংকোফ-সি সিরাপ ও ৪০ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় নিয়মিত বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে চরমাজারদিয়া বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানার বরেন্দ্র এলাকার একটি মেহগনি বাগানে অভিযান চালায়।
বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে বাগানে তল্লাশি চালানোর একপর্যায়ে মেহগনি গাছের গোড়ায় জঙ্গলের মধ্যে একটি বস্তা দেখতে পায় তারা। বস্তাটি খুলে ২৮ বোতল ভারতীয় Ttiptolidine Hydrochloride & Codeine Phosphate Syrup (Broncof-C) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের কোনো মালিক পাওয়া যায়নি।
অন্যদিকে, ১৩ আগস্ট রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোদাগাড়ী থানার বিদিরপুর বালুরঘাট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি। বিদিরপুর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকা দিয়ে ভারত থেকে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। পরে বিজিবি সদস্যরা বালুরঘাট এলাকায় অবস্থান নিয়ে ওৎ পেতে থাকেন।
একপর্যায়ে একজন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে আটকের জন্য ধাওয়া করলে ওই ব্যক্তি বস্তাটি ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৪০ বোতল ভারতীয় জেডি মদ উদ্ধার করা হয়। এ মাদকদ্রব্যেরও কোনো মালিক পাওয়া যায়নি।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাক্রমে দামকুড়া ও গোদাগাড়ী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD