1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম গোয়ালন্দে ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল! ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

গোদাগাড়ীতে ৪০ বোতল ফেয়ারডিলসহ নারী আটক

  • প্রকাশিতঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত

গোদাগাড়ীতে ৪০ বোতল ফেয়ারডিলসহ নারী আটক

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৪০ বোতল কোডিনযুক্ত অবৈধ মাদক ‘ফেয়ারডিল’ (FAIRDYL) উদ্ধারসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহী।
গ্রেপ্তারকৃত নারী হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি লালদাপাড়া এলাকার বাসিন্দা মোসা : শাবানা বেগম (৪০)। তিনি আব্দুল মান্নানের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৮টার দিকে পরিদর্শক রাজু আহম্মেদ চৌধুরীর নেতৃত্বে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি বিশেষ আভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ফরাদপুর বাইপাস (চাপড়া) এলাকায় ‘নাইস ইট ভাটা’র পাশে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে শাবানা বেগমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত বোরকার নিচে কাপড়ের তৈরি বিশেষ জ্যাকেট (লিমা)-এর ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৪০ বোতল কোডিনযুক্ত অবৈধ মাদক ‘ফেয়ারডিল’ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৪ লিটার কোডিনযুক্ত মাদক ছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিজের হেফাজতে রাখা ও বহনের অভিযোগে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) ধারার সারণির ক্রমিক নং ১৪(খ) অনুযায়ী গোদাগাড়ী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহীর পক্ষ থেকে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD