1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম গোয়ালন্দে ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল! ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাসিক প্রশাসকের বাণী

  • প্রকাশিতঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাসিক প্রশাসকের বাণী

মোস্তাফিজুর রহমান লিটন

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বাণী প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
বাণীতে তিনি বলেন, ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। এ দিনটি আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তির স্মারক হিসেবে জাতির ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে। এ উপলক্ষে তিনি রাজশাহী মহানগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাসিক প্রশাসক বলেন, এই তাৎপর্যপূর্ণ দিনে তিনি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণ করছেন, যাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ, অদম্য সাহস ও দেশপ্রেম জাতিকে অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করেছে। তাঁদের আত্মদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতসহ সকল জুলাই যোদ্ধার প্রতিও তিনি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন এবং তাঁদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছেন। তাঁদের ত্যাগ ও অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
বাণীতে তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থান জাতিকে শিখিয়েছে যে জনগণের অধিকার, ন্যায়বিচার, সুশাসন, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি। এই চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সবশেষে রাসিক প্রশাসক দেশ ও জনগণের কল্যাণে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, মহান এই দিবসের চেতনাকে ধারণ করে উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD