1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে ব্যবসায়ী নেতা লিটনকে গুলি করে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে মানববন্ধন গণসংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিশাল র‍্যালি সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আবরার হত্যা মামলায় নতুন বিতর্ক: মোর্শেদের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আহ্বান দুই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আপিল বিভাগে ২৪ নভেম্বর শুনানির অপেক্ষা, ব্যক্তিগত দায় নির্ধারণ ও সাক্ষ্যপ্রমাণের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন; ন্যায়বিচার নিশ্চিত করতে নিরপেক্ষ পর্যালোচনার দাবি সংহতি দিবসের সভায়-দেশ গঠনে জিয়ার দর্শনই সময়োপযোগী আসলাম চৌধুরী এফসিএ কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র ছুটির দিনেও কাজ করছে আকিজ টেক্সটাইলের ৭ হাজার শ্রমিক! আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় ইউনিয়ন ভোগডাঙ্গা ইউনিয়নের জামাতের প্রার্থী ঘোষণা। জামায়াতের আনন্দ মিছিল!! উজ্জীবিত তৃণমূল

ডেভিড ইমনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে : এসপি মাসুদ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৬১ বার পঠিত

ডেভিড ইমনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে : এসপি মাসুদ

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাষী ডেভিড ইমনকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে। অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম।

সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার পরবর্তী আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম একথা বলেন।

তিনি আরও বলেন, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তারের খবরটি যেকোন ভাবেই হোক দ্রুত প্রচার পেয়ে যায়। এর ফলে আমাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাকে নিয়ে প্রেস ব্রিফিংয়ে আসতে হয়েছে। পুলিশের ধারাবাহিক নিরলস প্রচেষ্টার ফসল। এটা হঠাৎ করে হওয়া কোনো অপারেশন নয়। এর পেছনে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর দীর্ঘ পরিকল্পনা আর প্রচেষ্টা। রাউজানের যুবদল নেতা মাসুদুল হক হত্যাকাণ্ডের সূত্র ধরেই শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তারের সফলতা অর্জিত হয়েছে।
তিনি বলেন, মাসুদুল হক হত্যাকাণ্ডের পর আমার মাথায় রাউজান ছাড়া আর কোনো কিছু নেই। রাউজান নিয়েই আমাদেরকে কাজ শুরু করতে হয়েছে। গোয়েন্দা তথ্য, স্থানীয় তথ্য এবং পুলিশি প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা ধামা ইলিয়াসকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার কাছ থেকে আমরা অনেক তথ্য পাই। এরপর ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান ডিডিএন কার্যালয়ে হামলা হয়েছে।

মাসুদ আলম বলেন, এসব সন্ত্রাসী অনেক ধুরন্ধর। এরা স্বাভাবিক নেটওয়ার্কের বাইরে থাকে সবসময়। বিভিন্ন অ্যাপসের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে। এদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য আইনশৃঙ্খলাবাহিনীকেও অনেক সতর্ক সচেতন ভাবে কাজ করতে হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD