1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন? দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য কাটিয়ে উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে এক সেমিনার বার্ষিক পরিদর্শনে নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী রাজবাড়ীর পাংশা উপজেলায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, আহত অন্তত ১০ ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং কর্মসংস্থানের সংকটে পিছিয়ে ছিল নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন।

রাজশাহীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৫ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীতে বিশেষ অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা একটি জিআর মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

র‍্যাব-৫, রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া কাঁচাবাজার (ক্যান্টনমেন্টের সামনে) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জিআর নং-৪৩৪/১০ (নবাব), প্রসেস নং-১৫২/১৫, তারিখ ৯ মার্চ ২০১৬-এর সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইব্রাহিম খলিলকে গ্রেফতার করা হয়।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি সংশ্লিষ্ট মামলার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।

আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তাকে রাজপাড়া থানা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়।

র‍্যাব-৫ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD