মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীতে বিশেষ অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা একটি জিআর মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব-৫, রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া কাঁচাবাজার (ক্যান্টনমেন্টের সামনে) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জিআর নং-৪৩৪/১০ (নবাব), প্রসেস নং-১৫২/১৫, তারিখ ৯ মার্চ ২০১৬-এর সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইব্রাহিম খলিলকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি সংশ্লিষ্ট মামলার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।
আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তাকে রাজপাড়া থানা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়।
র্যাব-৫ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM