1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইউএনও, মনিষা রানী কর্মকারের অভিযান; শিবালয়ে যত্রতত্র পার্কিং ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে সমৃদ্ধ দুর্গাপুর গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও রাজশাহী তানোরে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইউএনও, মনিষা রানী কর্মকার পেলেন সম্মাননা জন্ম-মৃত্যু নিবন্ধনে মানিকগঞ্জে শ্রেষ্ঠ শিবালয় রাজশাহীতে ডিআইজি’র বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত কাজীর দেউড়ির ১৫৫ কেজি ওজনের কোরাল মাছ যেভাবে বিক্রি হচ্ছে বালিয়াকান্দিতে ভুল প্রশ্নপত্রে অর্ধবার্ষিক পরীক্ষা, ক্ষোভে শিক্ষার্থী-অভিভাবক নীলফামারীতে ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনায় ট্যাগ অফিসারকে অব্যাহতি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে রুয়েট ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী মহানগরীতে ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাজশাহী তানোরে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত

রাজশাহী তানোরে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর তানোরে বিশেষ অভিযানে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ মোঃ রাজু আহমেদ (৩৩) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তানোর থানাধীন ব্রাহ্মণজয় গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত রাজু আহমেদের পিতা মোঃ আব্দুস সালাম, গ্রাম শংকরপুর, থানা তানোর, জেলা রাজশাহী। তাকে তার শ্বশুর মোঃ আকরাম (৫২) এর ব্রাহ্মণজয় গ্রামের বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তানোর থানা সূত্রে জানা যায়, এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে সঙ্গীয় এসআই আবু নাঈম, এসআই মোঃ জাহাঙ্গীর আলম ও এএসআই মোঃ আসাদুজ্জামান ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালান। এসময় আসামির কাছ থেকে ১৫০ পিস নিষিদ্ধ Tapentadol Tablet এবং মাদক বিক্রির নগদ ৪,২২৫ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD