
রাজশাহীতে ডিআইজি’র বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
রাজশাহী ব্যুরো
আজ দুপুর ১২টা ৩০ মিনিটে রাজশাহী রিজার্ভ ফোর্স (আরআরএফ) পুলিশ লাইন্সের হলরুমে কর্মরত অফিসার ও ফোর্সের অংশগ্রহণে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ। তিনি উপস্থিত অফিসার ও ফোর্সের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ এবং পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী।
এছাড়াও আরআরএফ, রাজশাহীর সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।