1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারের প্রবাসী কার্ড উদ্যোগকে স্বাগত, তবে স্বজনপ্রীতি, প্রতারণা ও হয়রানির কোনো সুযোগ বরদাশত করা হবে না,, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সরকারকে আরও উদারতার পরিচয় দিতে হবে”*নজরুল ইসলাম মহান আল্লাহ সুযোগ দিলে দুর্নীতিমুক্ত, স্ম্যার্ট, আধুনিক সিটি করপোরেশন উপহার দিবো- শামসুজ্জামান হেলালী* কাল দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি অ-১৩ দলের চূড়ান্ত রিপোর্টিং  রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড বন্দরের বহির্নোঙরে বাড়ছে জলদস্যুতা, নিরাপত্তা জোরদারের আহ্বান বন্যার প্রভাবে লামা কাঁচাবাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি, চাপে সাধারণ ক্রেতা আদমদিঘী থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার টেকনাফে বিজিবির অভিযানে প্রাইভেটকার থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক শৈশবেই সংসারের জোয়াল আরমানের কাঁধে: প্রতিবন্ধী মা ও ভাইয়ের একমাত্র ভরসা ১২ বছরের এই শিশু

টেকনাফে বিজিবির অভিযানে প্রাইভেটকার থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

  • প্রকাশিতঃ বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩ বার পঠিত

টেকনাফে বিজিবির অভিযানে প্রাইভেটকার থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

কায়সার আশ্রাফীঃ বিশেষ প্রতিনিধি চট্টগ্রামঃ

কক্সবাজারের টেকনাফে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-র মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি প্রাইভেটকারের গোপন কুঠুরি থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে প্রাইভেটকারের চালক ও মালিককে আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২১ জুলাই ২০২৬ রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, টেকনাফ থেকে মেরিন ড্রাইভ সড়ক ব্যবহার করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রামের দিকে পাচার করা হতে পারে। এমন তথ্যের পর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় সী-বীচ বিওপি চেকপোস্টে বিশেষ নজরদারি ও যানবাহন তল্লাশি জোরদার করা হয়।
রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি সাদা রঙের প্রাইভেটকার চেকপোস্টে পৌঁছালে বিজিবির টহল দল সেটিকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় চালকের অস্বাভাবিক আচরণ সন্দেহের সৃষ্টি করলে গাড়িটি আরও নিবিড়ভাবে পরীক্ষা করা হয়। পরে প্রাইভেটকারের পেছনের ট্রাঙ্কের সাইড কভারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে আটক ব্যক্তি হলেন চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার ভবানীপুর ডাকঘরের চান্দিরপাড়া গ্রামের বাসিন্দা ওমর ফারুক রাসেল (৪১)। তিনি প্রাইভেটকারটির চালক ও মালিক বলে জানিয়েছে বিজিবি।
এ সময় ইয়াবার পাশাপাশি একটি প্রাইভেটকার, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন ফোন, একটি স্মার্ট ঘড়ি এবং নগদ ২ হাজার ১৮০ টাকা জব্দ করা হয়। উদ্ধার ও জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৪০ লাখ ৯ হাজার ৬৮০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পরিবহন ও সীমান্তকেন্দ্রিক সব ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদকবিরোধী অভিযান, গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং চেকপোস্টভিত্তিক তল্লাশি ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD