1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী

বোয়ালিয়ায় গাঁজা-ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৯২ বার পঠিত

বোয়ালিয়ায় গাঁজা-ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২১ জুলাই বিকেল আনুমানিক ৪টার দিকে নগরীর আলুপট্টি এলাকায় অভিযান চালিয়ে কেদুর মোড় বৌ বাজার গ্রামের মোঃ আইনুলের ছেলে মোঃ রাব্বি (২৮)-কে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
একই দিন সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে সপুরা ছয়ঘাটি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানা পুলিশ। এ সময় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর নওসারা গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে মোঃ মোহাতাসিম ফাহমিদ (২৪)-কে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৬টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD