1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারের প্রবাসী কার্ড উদ্যোগকে স্বাগত, তবে স্বজনপ্রীতি, প্রতারণা ও হয়রানির কোনো সুযোগ বরদাশত করা হবে না,, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সরকারকে আরও উদারতার পরিচয় দিতে হবে”*নজরুল ইসলাম মহান আল্লাহ সুযোগ দিলে দুর্নীতিমুক্ত, স্ম্যার্ট, আধুনিক সিটি করপোরেশন উপহার দিবো- শামসুজ্জামান হেলালী* কাল দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি অ-১৩ দলের চূড়ান্ত রিপোর্টিং  রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড বন্দরের বহির্নোঙরে বাড়ছে জলদস্যুতা, নিরাপত্তা জোরদারের আহ্বান বন্যার প্রভাবে লামা কাঁচাবাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি, চাপে সাধারণ ক্রেতা আদমদিঘী থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার টেকনাফে বিজিবির অভিযানে প্রাইভেটকার থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক শৈশবেই সংসারের জোয়াল আরমানের কাঁধে: প্রতিবন্ধী মা ও ভাইয়ের একমাত্র ভরসা ১২ বছরের এই শিশু

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের

  • প্রকাশিতঃ বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩ বার পঠিত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের

আল মামুন শিপন, লক্ষ্মীপুর , জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার ৭নং দিঘলী ইউনিয়নে রেশমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি আত্মহত্যা নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন নিহতের পরিবারের সদস্যরা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে চন্দ্রগঞ্জ উপজেলার ৭ নং দিঘলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হরিভল্লবপুর গ্রামের তমিজ উদ্দিন পলোয়ান বাড়ি (প্রকাশ চৌকিদার বাড়ি) থেকে গৃহবধূ রেশমা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১০ সালে সৌদি আরব প্রবাসী ফখরুল ইসলাম বাবুর সঙ্গে পারিবারিকভাবে রেশমা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে আশরাফুলের বয়স ৮ বছর এবং ছোট ছেলে আরাফের বয়স ৪ বছর। ফখরুল ইসলাম বাবু চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের ৩নং হরিভল্লবপুর গ্রামের তমিজ উদ্দিন পলোয়ানের (প্রকাশ চৌকিদার) বাড়ির আহমদের ছেলে।

নিহত রেশমা আক্তার নোয়াখালী সদর উপজেলার ১৯ নং চরমটুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শাহাদাত স্যারের বাড়ির বাসিন্দা মাওলানা নুরুল ইসলামের তৃতীয় মেয়ে।

নিহতের স্বজনদের অভিযোগ,রেশমাকে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচারের উদ্দেশ্যে তার মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন,ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে। অভিযোগের সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহতের বাবা মাওলানা নুরুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে রেশমা আক্তারের মরদেহ তার বাবার বাড়িতে দাফন করা হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি করেছে স্থানীযরা বলছেন স্বচ্ছ তদন্তের মাধ্যমে গৃহবধূর মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD