1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে সালিশী বৈঠকের জেরে গুলি: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার লক্ষ্মীপুরে ইত্যাদি’র বিশেষ পর্বের শুটিংয়ে প্রশাসনিক সহযোগিতা চাইল আয়োজক প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন লক্ষ্মীপুরে চার বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অনিয়মে জরিমানা ৩৫ হাজার নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে অচল পরিবহন ব্যবস্থা, ভোগান্তিতে যাত্রীরা রাজশাহী নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনে একসঙ্গে কাজ করবে রাসিক–রুয়েট ১২ দিনে রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ১.৩০ মিটার যশোরের বাঘারপাড়ায় খাজুরায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা হত্যা।

লক্ষ্মীপুরে সালিশী বৈঠকের জেরে গুলি: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত

লক্ষ্মীপুরে সালিশী বৈঠকের জেরে গুলি: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার

আল মামুন শিপন-লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে দাদাকে গুলি করে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আশিক (২৩)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। ১৩ জুলাই সোমবার রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুরের বশিকপুর এলাকার নিজ বাড়ি থেকে অপরাধে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়।মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১।

গ্রেফতার আশিক চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের ইসমাইল হোসেন ফারুকের
ছেলে।

র‌্যাব জানায়, মামলার ভিকটিম নজরুল পাটোয়ারী সম্পর্কে আসামির দাদা এবং তিনি আশিকের বাবার শিক্ষক ছিলেন। গত ৪ জুলাই আশিকের বাবা-মায়ের মধ্যে পারিবারিক মনোমালিন্য দূর করতে শিক্ষক নজরুল পাটোয়ারীকে বাড়িতে ডেকে আনা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আশিকের মা আয়েশা বেগম বিষয়টি তার ছেলে আশিককে জানান।এরই জেরে ৪ জুলাই বিকেলে চন্দ্রগঞ্জের বশিকপুর ইউপির রশিদপুর গ্রামের জরিবাড়ীর সামনে শিক্ষক নজরুল পাটোয়ারীকে একা পেয়ে চড়াও হয় আশিক। পারিবারিক বিষয়ে কেন নাক গলিয়েছেন—এই অভিযোগে আশিক তার ব্যাগ থেকে অস্ত্র বের করে হত্যার উদ্দেশ্যে নজরুল পাটোয়ারীর বুক লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার কনুইয়ের নিচে লাগলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। এই ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, মামলা দায়েরের পর থেকেই র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে।র‌্যাব-১০ ও ১১ এর যৌথ দল ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে আশিককে গ্রেফতার করে। পরে  ১৪ জুলাই মঙ্গলবার ভোররাত সাড়ে ১২টার দিকে তাকে নিয়ে লক্ষ্মীপুরের রশিদপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আসামির পাকা ঘরের জানালার সানসেটের ওপর লুকানো অবস্থা থেকে ওই অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হয় আভিযানিক দল।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকার যাত্রাবাড়ী থানায় এবং উদ্ধারকৃত অস্ত্রটি লক্ষ্মীপুরের
চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD