1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরির রহস্য উদঘাটন, তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার; গ্রেপ্তার ২ গুড়ায় বাড়ছে যমুনার পানি, তীব্র নদীভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি পবায় নিমগাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু রাজশাহীতে পদ্মার পানি ঊর্ধ্বমুখী রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার আধুনিকায়নে নতুন উদ্যোগ মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, আটক ১ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী মহানগর বিএনপির শোক পালন রাসিক প্রশাসক মহোদয়কে বিভিন্ন প্রজাতির আম উপহার প্রদান ঐতিহ্য পুনরুদ্ধারে নতুনভাবে সাজানো হবে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মেহেরপুরে সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরির রহস্য উদঘাটন, তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার; গ্রেপ্তার ২

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ০ বার পঠিত

আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরির রহস্য উদঘাটন, তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার; গ্রেপ্তার ২

মোঃ শাহাব উদ্দিন
আক্কেলপুর প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে চুরি হওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ।
পুলিশ জানায়, গত রোববার রাত ৮টার দিকে আদমদীঘি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (১৩ জুলাই) সকালে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের উলিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাসিফ (১৯) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার তালশন গ্রামের আবদুর রহমান বাবুর ছেলে মোঃ রায়হান (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জানালার লোহার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও মনিটরসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে রোববার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে আদমদীঘি বাজার এলাকা থেকে দুই সন্দেহভাজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার গোদারপাড়া বাজার এলাকার একটি ভবনের তৃতীয় তলায় ভাড়াটিয়া মারুফ নামের এক যুবকের কাছ থেকে চুরি হওয়া সব তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার ওসি (তদন্ত) মোঃ শহীদুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। অল্প সময়ের মধ্যেই চুরির সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার এবং চুরি হওয়া সব মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD