1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত বাঁচতে চান দুই কিডনি বিকল হওয়া আছিয়া খাতুন, সমাজের বৃত্তবানদের প্রতি সাহায্যের আকুতি। প্রাকৃতিক দুর্যোগে সদর উপজেলার কোনো মানুষ একবেলা অনাহারে থাকবে না’—ইউএনও, নিরুপমা রায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিলেন হুইপ জিকে গউছ বাগমারা’য় অনলাইনে অবৈধ জুয়া খেলার অপরাধে আটক-৫ আম চুরিকে কেন্দ্র করে রাজশাহীর আলোচিত রাজ্জাক হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেপ্তার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে নবীন আইনজীবীদের সংবর্ধনা প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহীতে বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ

  • প্রকাশিতঃ রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত

রাজশাহীতে বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৭২ বোতল ভারতীয় জেডি (JD) মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো মাদক কারবারীকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে।

এরই অংশ হিসেবে গত ১১ জুলাই ২০২৬ রাত প্রায় ১১টা ৫০ মিনিটে ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চারঘাট উপজেলার সিপাহীপাড়া এলাকা দিয়ে ভারত থেকে একটি মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করবে।

খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলের একটি আমবাগানে অবস্থান নিয়ে ওত পেতে থাকেন। কিছুক্ষণ পর এক ব্যক্তি একটি বস্তা নিয়ে সেখানে প্রবেশ করলে তাকে আটক করার চেষ্টা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ৭২ বোতল ভারতীয় জেডি (JD) মদ উদ্ধার করা হয়। জব্দ করা মাদকদ্রব্য চারঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি জানিয়েছে, পালিয়ে যাওয়া মাদক কারবারীকে শনাক্ত এবং এ চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD