1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, দলীয় কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান । মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত ‘নয়ন ডাকাত’ নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার রাজবাড়ী উদীচীর গানে ফলাহারে বর্ষা উৎসব অনুষ্ঠিত সংসার গোছানোর আগেই শেষ স্বপ্ন, মালয়েশিয়ায় ক্রেনের চাপায় ফরিদপুরের যুবকের মর্মান্তিক মৃত্যু। যুক্তরাষ্ট্রে ডেলিভারি দিতে গিয়ে গুলিতে নিহত গোমস্তাপুরের মাহফুজুল হক তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ৪১ বোতল ভারতীয় মদ জব্দ অবৈধ মাদক ব্যবসায়ীদের সম্পদ ক্রোক, আতঙ্কে গোদাগাড়ী শিষ্য হেরোইন কারবারীরা রাণীবাজার টাইলস পট্টিতে ফুটপাতের স্ল্যাব উধাও, অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তিতে পথচারী স্থানীয় সরকার নির্বাচন: নতুন ভোটার হওয়ার শেষ দিন কবে?

রাজশাহীতে এনসিপির জুলাই পদযাত্রা শেষে শহীদ মিনারে সমাবেশ

  • প্রকাশিতঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত

রাজশাহীতে এনসিপির জুলাই পদযাত্রা শেষে শহীদ মিনারে সমাবেশ

রাজশাহী ব্যুরো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা শেষে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) রাত ৮টার দিকে নগরীর আলুপট্টি মোড় থেকে পদযাত্রা শুরু হয়। পরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ এমপি, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মনিরা শারমিন এবং এনসিপির রাজশাহী মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী।
সমাবেশে বক্তারা বলেন, “এক সাগর রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এই বাংলাদেশের কেবলা আর কখনো দিল্লি, পিণ্ডি কিংবা লন্ডনের দিকে ফিরবে না। বাংলাদেশ নিজস্ব শক্তিতে দাঁড়িয়েছে। এ দেশে আর কখনো আওয়ামী লীগের ঠাঁই হবে না।”
এর আগে বিকেল থেকেই পদযাত্রায় অংশ নিতে নগরীর বিভিন্ন এলাকা থেকে দলটির নেতাকর্মীরা আলুপট্টি মোড়ে জড়ো হন। দলীয় পতাকা বহন ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো পদযাত্রা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD