1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী সিটি প্রশাসকের মর্যাদা নির্ধারণে সরকারের প্রজ্ঞাপন জারি দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ লাখ ২২ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ফরিদপুরে রাস্তার পাশের ঝোপ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, মিলছে না পরিচয়। রায়পুরা থানা বার্ষিক পরিদর্শন করলেন নরসিংদীর পুলিশ সুপার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ১৬৪ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন পদ্মার টি-বাঁধে সরকারি জমি দখলমুক্তে উচ্ছেদ অভিযান রাসিকের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে বারিন্দ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় জয়পুরহাটে তৃতীয় লিঙ্গের ২০ জনের হাতে গাভী তুলে দিল জেলা পরিষদ চারঘাটে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, ৬ ঘণ্টার মধ্যেই র‍্যাব-৫-এর অভিযান

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ১৬৪ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪ বার পঠিত

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ১৬৪ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

রাজশাহী সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬৪ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে।

এরই অংশ হিসেবে গত ৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে রাজশাহী ব্যাটালিয়নের চরমাজাদিয়া বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানার বরেন্দ্র এলাকার একটি বাঁশবাগানে অভিযান চালায়। সেখানে বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে বলে তথ্য পাওয়া যায়।

অভিযান পরিচালনার সময় ঘটনাস্থলে কোনো ব্যক্তি বা মাদক কারবারীর উপস্থিতি পাওয়া যায়নি। পরে বাঁশবাগানে তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে ১৬৪ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ করে বিজিবি।

জব্দ করা মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে দামকুড়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি আরও জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও বহাল থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD