1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গা ও দর্শনা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত ও আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। পুঠিয়ায় রাতের আঁধারে বাল্যবিবাহের আয়োজন, এসি ল্যান্ডের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, অভিভাবকদের মুচলেকা হারুন অর রশিদ প্লাবন’ এখন শুধু একটি নাম নয়, বরং অসহায় মানুষের ভরসার প্রতীক। যশোরের ঝিকরগাছা উপজেলার মাদক,কিশোর গ্যাং, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি- শার্শায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ বাড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার বিসিএস প্রশাসন একাডেমির ৫৬তম ফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন শিবু দাস সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ বাউফলে রাস্তার পাশে পড়ে থাকা বিচ্ছিন্ন হাত ও দুই পা কি নিখোঁজ রুহুল আমিনের চন্দনাইশে মোবাইল কোর্টে ৩ চালককে জরিমানা ১২ হাজার টাকা

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পঠিত

 

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। রাজশাহী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, পরিবেশকর্মী, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মোছা. তাছমিনা খাতুন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষা মানুষের অস্তিত্ব রক্ষার অন্যতম শর্ত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবার সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শুধু গাছ লাগালেই হবে না, রোপিত গাছের সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। প্লাস্টিক, বায়ু ও পানি দূষণ রোধে দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন আনতে হবে। রাজশাহীকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ড. মো. গোলাম মোস্তফা, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মো কবির হোসেন। আলোচনায় বক্তারা পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, প্রাকৃতিক দুর্যোগ, কৃষি উৎপাদনে ঝুঁকি এবং জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশবান্ধব জীবনযাপন ও বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানের অংশ হিসেবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD