1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগ, টার্গেটে প্রবাসী নারী ৫০ লক্ষ টাকা আত্মসাৎ । কাশিয়াডাঙ্গায় ইয়াবাসহ নারী আটক, দামকুড়ায় ২০০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার বদলগাছীতে র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে এনসিপির জুলাই পদযাত্রা শেষে শহীদ মিনারে সমাবেশ ম্যাক্স হাসপাতালের শেয়ার: আরও ১৬ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত চুনারুঘাটে সেতুর অভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে জনসাধারণের পারাপার ফরিদপুরের চরভদ্রাসনে ভুবনেশ্বর নদীতে অভিযান, ১ লাখ ২০ হাজার টাকার অবৈধ জাল ও বাঁধ ধ্বংস। দেশ প্রতিদিন পত্রিকার সাবেক ব্যবস্থাপনা সম্পাদক জোবায়ের হোসেনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তানোরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা কারাগারের এক বন্দীর মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত

রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা কারাগারের এক বন্দীর মৃত্যু

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা জেলা কারাগারের বন্দী সিরাজুল ইসলাম (৫০) মারা গেছেন। বুধবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার আখেরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সিরাজুল ইসলামের বাড়ি পাবনা সদর উপজেলার দাপুলিয়া গ্রামে। তিনি মারামারির একটি মামলায় দুই বছরের কারাদণ্ড ভোগ করছিলেন।

তিনি জানান, অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পাবনা জেলা কারাগার থেকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জেলার আখেরুল ইসলাম আরও জানান, সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD