রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা কারাগারের এক বন্দীর মৃত্যু
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা জেলা কারাগারের বন্দী সিরাজুল ইসলাম (৫০) মারা গেছেন। বুধবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার আখেরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সিরাজুল ইসলামের বাড়ি পাবনা সদর উপজেলার দাপুলিয়া গ্রামে। তিনি মারামারির একটি মামলায় দুই বছরের কারাদণ্ড ভোগ করছিলেন।
তিনি জানান, অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পাবনা জেলা কারাগার থেকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জেলার আখেরুল ইসলাম আরও জানান, সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM